,

বিকালে শ্রীদেবীর শেষকৃত্য

news-image

অনলাইন ডেস্ক : চাঁদনি’-কে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই অনুরাগীরা ভিড় জমাচ্ছেন লোখান্ডওালার সেলিব্রেশন স্পোটর্স কমপ্লেক্সে। বুধবার বিকালে এখানেই হবে শ্রীদেবীর শেষকৃত্য।

মঙ্গলবার রাতে মৃত্যুর বাহাত্তর ঘণ্টা পরে মুম্বাইয়ে ফিরেছে শ্রীদেবীর লাশ। বিমানবন্দর থেকে লাশ নিয়ে ‌যাওয়া হয় লেখান্ডওয়ালায় তাঁর বাংলোয়। সেখানেও বলিউডের বহু তারকার ভিড়। কাপুর পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বুধবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা অভিনেত্রীর মরদেহ রাখা হবে সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্সে।

সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন ভক্তরা। তবে শ্রদ্ধা জানাতে গিয়ে ক্যামেরা নিয়ে ঢোকা ‌যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। সকাল নটা নাগাদ শ্রীদেবীর বাংলো থেকে মরদেহ নিয়ে ‌যাওয়া হয় সেলিব্রেশন ক্লাবে। মরদেহের সঙ্গে ছিলে বনি কাপুরের ভাই সঞ্জয় কাপুর।

মহারাষ্ট্র ছাড়াও অন্ধ্র ও তামিলনাড়ু থেকে অনুরাগীরা শ্রদ্ধা জানাতে আসতে পারেন। একথা মাথায় রেখে সেলিব্রেশন ক্লাবে এলাহি পুলিসি ব্যবস্থা করা হয়েছে। বনি কাপুরের পরিবারের তরফে জানানো হয়েছে, বিকাল সাড়ে তিনটে নাগাদ শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লের সেবা সমাজ ক্রিমেটোরিয়ামে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর