,

দেড় বছর ধরে পাতানো বোনকে ধর্ষণ, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : ‘অনাথ’ কিশোরীকে বোন পাতিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভারতের পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গাঙ্গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে সেই কিশোরীকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের নাম রামচন্দ্র দাস (৩৫)। গ্রামেরই এক কিশোরীর বাবা মারা যাওয়ার পর মা-ও তাকে ছেড়ে চলে যায়। সেই কিশোরীকে সে বোন পাতিয়ে নিজের কাছে আশ্রয় দিয়েছিল। রামচন্দ্র কীর্তন গেয়ে দিনযাপন করে। ওই কিশোরীকেও সে কীর্তনের আসরে নিয়ে যেত এবং গান গাওয়াতো।

কিশোরীর অভিযোগ, প্রথমে ভালো ব্যবহার করলেও শেষ দেড় বছর ধরে নিয়মিত তাকে ধর্ষণ করত রামচন্দ্র। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এমনকী কীর্তনের আসর ছাড়া অন্য সময় তাকে বাড়ির বাইরেও বেড়াতে যেতে দেওয়া হত না।

এদিকে দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় কিশোরীটি অতিষ্ঠ হয়ে ওঠে। ভয় কাটিয়ে সোমবার গ্রামবাসীদের সে পুরো ঘটনা জানায়। এরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে। দেড় বছর ধরে টানা ধর্ষণের শিকার হয়েও কিশোরীটি কেন এতদিন তা সামনে আনেনি, এই বিষয়টিও অবশ্য খতিয়ে দেখছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘টানা দেড় বছর তো কারও ইচ্ছের বিরুদ্ধে ধারাবাহিক ধর্ষণ করা যায় না৷ নিশ্চয় দু’পক্ষেরই সম্মতি ছিল। হতে পারে, ধোঁকা খেয়েই এতদিন পর সেই কিশোরী মুখ খুলল। তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।’ এদিকে অভিযুক্তকে জেরা করেও এবিষয়ে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর