,

রাজধানীতে হচ্ছে যাত্রীবান্ধব ৩০ বাস-বে

news-image

রাজধানী ঢাকায় গণপরিবহনে যাত্রী ওঠা-নামার সুবিধার্থে ৩০টি অত্যাধুনিক বাস-বে নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মাধ্যমে নির্ধারিত স্থান থেকেই বাসে ওঠা-নামা করা যাবে, রোদ-বৃষ্টির মধ্যে যত্রতত্র দাঁড়াতে হবে না। কমবে দুর্ঘটনাও। উন্নত দেশগুলোর বাস-বে’র মতো এসব বাস-বে’তে থাকবে উন্নত ফুটপাত, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, ওয়াইফাই, টি-স্টল, মোবাইল ফোন চার্জের ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়কের শৃঙ্খলা ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা বলছেন, রাজধানীর সড়কগুলোয় যত্রতত্র যাত্রী ওঠা-নামার কারণে দুর্ঘটনার পাশাপাশি যানজটও দেখা দেয়। তাছাড়া রোদ-বৃষ্টিতে বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। এজন্যই আধুনিক বাস-বে নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আর এসব বাস-বে ব্যবহার না করলে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিএসসিসি’র মেগা প্রকল্প ‘অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’র আওতায় নির্মিত এ প্রকল্পটির ব্যয় ধারা হয়েছে ৮ কোটি ২৬ লাখ টাকা। চলতি বছরের জুনে মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসি’র ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী রাজিব খাদেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাস-বে নির্মাণের কাজ শেষ হলে গণপরিবহনে নগরবাসীকে আর হয়রানির শিকার হতে হবে না। রোদ-বৃষ্টিতে তারা এখানে আশ্রয় নিতে পারবেন। পরিবহন ব্যবস্থায় কিছুটা হলেও শৃঙ্খলা ফিরবে।’

বাস-বে, ছবি: সংগৃহীত

তিনি জানান, এরই মধ্যে আজিমপুরে একটি বাস-বে নির্মাণের কাজ শুরু হয়েছে। এর কাজ শেষ হলে মেয়রকে দেখানোর পর বাকিগুলোর কাজ শুরু হবে।

জানা গেছে, ডিএসসিসি’র অন্তর্ভুক্ত এলাকাকে তিনটি অঞ্চলে ভাগ করে এই বাস-বে’গুলো নির্মাণ করবে। এর মধ্যে মানিক মিয়া এভিনিউ থেকে আজিমপুর রুটে নির্মাণ করা হবে ছয়টি বাস-বে। জায়গাগুলো হলো,  মানিক মিয়া এভিনিউ মোড়ে ধানমন্ডি স্কুলের সামনে, মেট্রো শপিংমলের বিপরীতে, কলাবাগান সিগন্যালের দক্ষিণ পাশে, আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে, নিউমার্কেট মোড় পার হয়ে পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ও আজিমপুর চৌরাস্তার উত্তর পাশে।

এরই মধ্যে আজিমপুর চৌরাস্তার উত্তর পাশের বাস-বে’র নির্মাণ কাজ শুরু হয়েছে। একই রুটের বিপরীত পাশে আরও  ছয়টি বাস-বে নির্মাণ করা হবে। এগুলো হলো, আজিমপুর এতিমখানা ও স্টাফ কোয়ার্টারের সামনে, নিউমার্কেট সংলগ্ন চৌরঙ্গী মার্কেটের সামনে, সিটি কলেজের উত্তরে ২ নম্বর রোডের পাশে, কলাবাগান সিগন্যাল পার হয়ে ধানমন্ডি মাঠের সামনে ও মেট্রো শপিংমলের উত্তর পাশে।

এদিকে, যাত্রাবাড়ী-ইত্তেফাক-শাপলা চত্বর-পল্টন-শাহবাগ-পান্থকুঞ্জ রুটে নির্মাণ হবে তিনটি বাস-বে। এর মধ্যে একটি বাস-বে হবে যাত্রাবাড়ী মোড়ে শহীদ ফারুক সরণির মুখে, একটি সায়েদাবাদ পেট্রোল পাম্পের সামনে ও একটি হাটখোলা ক্রসিংয়ে। একই রুটের বিপরীত পাশে নির্মাণ হবে আরও তিনটি বাস-বে। জায়গাগুলো হলো, শাপলা চত্বরের উত্তরে জনতা ব্যাংক করপোরেট ভবনের সামনে, বাংলাদেশ ব্যাংকের উত্তরে ও যাত্রাবাড়ী থানার সামনে।

বাস-বেগুলোর মধ্যে মগবাজার-মালিবাগ থেকে গুলিস্তান-বংশাল-সদরঘাট রুটে থাকবে ছয়টি। জায়গাগুলো হলো, মলিবাগ স্পেশাল ব্রাঞ্চ (এসবি) অফিস ও কাকরাইল এইচ আর বিল্ডিংয়ের সামনে, জিপিও’র পশ্চিম পাশে, গোলাপ শাহ মাজারের সিগন্যাল ক্রস করে দক্ষিণ পাশে, তাঁতীবাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক। এই রুটের বিপরীত পাশে ছয়টি বাস-বে’র জায়গাগুলো হলো, ভিক্টোরিয়া পার্ক মোড়, টিঅ্যান্ডটি অফিসের পূর্ব পাশে (ফুলবাড়িয়া), সচিবালয়ের পূর্ব দিকে, কাকরাইল বৈদেশিক কর্মসংস্থানের ভবনের পূর্ব পাশ, মালিবাগ মোড় ও মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের নিচে।

এ জাতীয় আরও খবর

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি