,

পিয়নের চাকরি নিতে লাগে ৫ লাখ টাকা : এরশাদ

news-image

পিরোজপুর প্রতিনিধি : স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের জন্মভিটা পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় জনসভায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই ক্ষমতায় ছিল। কিন্তু তারা কেন নূর হোসেন হত্যার বিচার করে নাই?

মঙ্গলবার বিকালে মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠের জনসভায় এ প্রশ্ন তোলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এর আগে, সোমবার তার এই কর্মসূচির প্রতিবাদে মঠবাড়িযায় নূর হোসেন স্মৃতি পরিষদ নামে একটি সংগঠনের পোস্টার লাগানো হয়।

জনসভায় এরশাদ আরও বলেন, আওয়ামী লীগ-বিএনপি কারো কাছে দেশ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি নিরাপদ নয়, আবার বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ নিরাপদ নয়। কিন্তু একমাত্র জাতীয় পার্টি ক্ষমতায় এলে সবাই নিরাপদ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘দেশের মানুষ এখন ভালো নাই। দেশে এখন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। যুককদের চাকরি নাই। পুলিশের চাকরি নিতে ১০ লক্ষ টাকা, পিয়নের চাকরি নিতে লাগে ৫ লক্ষ টাকা। অন্যান্য চাকরিও ঘুষ ছাড়া হচ্ছে না।’

মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নাজমুল আহসান কবিরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সদ্য জাতীয় পার্টিতে যোগদানকারী ডা. রুস্তুম আলী ফরাজী।

এ সময় আরও বক্তব্য রাখেন জাপা’র কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, পরিবেশ ও বনমন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, জাপা’র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সুনিল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার এবং সফিকুল ইসলাম সেন্টু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর