,

আগামী সপ্তাহে ৩৮তম প্রিলিমিনারির ফল

news-image

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মোহাম্মদ সাদিক আরও জানান, ৩৮ তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার ফল মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই হবে। যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করব। ইতোমধ্যে ফলাফল প্রকাশের সব কার্যক্রম প্রায় চূড়ান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিসিএস’র আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকবে।

৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলিতে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। লিখিত পরীক্ষা বাংলা ও ইংরেজিতে প্রশ্ন করা হবে।

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?