,

বুধবার থেকে শুরু হচ্ছে দয়াল বাবা কান্দুশাহ্ ওরশ মোবারক : ভক্তের ঢল

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কদমতুলীতে কাল বুধবার থেকে দেশের প্রখ্যাত পীরে-এ কেবলা দয়াল বাবা হযরত কান্দু শাহ্ ’র ১৮তম ওরশ মোবারক শুরু হতে যাচ্ছে।এ উপলক্ষ্যে আজ মঙ্গলবারই দেশের বিভিন্ন স্থান থেকে তার শত-শত ভক্তকূল কদমতুলীর কান্দু শাহ’র মাজার সংলগ্ন আখড়ায় ভীড় করতে শুরু করেছেন।উল্লেখ্য,কান্দু শাহ’র মাজার ও এর সকল দায় দায়িত¦ সরকার নিয়ে নিয়েছেন।সরকারি তদারকিতেই চলে ওরশ মোবারক।

কান্দু শাহ্’র নাতি ও মাজার দেখভাল করেন বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.নূরে এলাহী।তিনি এই প্রতিবেদককে জানান,-‘ওরশের সমস্ত আয়োজন সরকারিভাবে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।কাল বুধবার মিলাদ মাহফিলের মাধ্যমে সূচনা হবে আর শুক্রবার বাউল গানের আসরের মধ্য দিয়ে শেষ হবে।এ বছর দেশের প্রখ্যাত বাউল শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিবে’।

খোজ নিয়ে জানা গেছে,বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সাবির্ক দেখভাল ও তদারকি করছেন।ওরশের খবরাদি নিচ্ছেন নিয়মিত।ওরশ প্রাঙ্গনে নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।জানা গেছে,এবার ওরশে বাঞ্ছারামপুরের উন্নয়নের রুপকারখ্যাত এমপি ক্যা. তাজুল ইসলাম যে কোন দিন ওরশ প্রাঙ্গনে আসতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর