,

রাজশাহী কোর্ট থেকে হ্যান্ডকাফ পরানো আসামির পলায়ন

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহী কোর্ট থেকে হ্যান্ডকাপসহ এক আসামি পালিযে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১২টার দিকে। ওই আসামি হ্যান্ডকাপ ও দড়ি হাতে নিয়েই কোর্ট চত্তর থেকে পালিয়ে যায়। তার নাম মো. ইব্রাহিম (৩৫)। সে রাজশাহী নগরীর বিলশিমলা এলাকার মো. আশরাফের ছেলে।

পলাতক ওই আসামির পেছন পেছন কয়েজন পুলিশ সদস্যকেও দৌড়াতে দেখাতে যায়। যাদের গায়ে আরএমপির পোশাক ছিল।

রাজশাহী মহানগর জজ আদালতের পরিদর্শক আবুল হাসেম জানান, আসামি ইব্রাহিমের বিরুদ্ধে নগরীর দুই থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি এক মাসের সাজাপ্রাপ্ত। অন্য আরেকটি মাদকের মামলায় মঙ্গলবার আদালতে তার হাজিরা ছিল।

এ জন্য তাকে কারাগার থেকে নিয়ে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালত-৩ এ তোলা হয়েছিল। ওই আদালতের কাঠগড়ায় তিনজন আসামি ছিলেন। আর দায়িত্বে ছিলেন মাসুদ হোসেন নামে এক পুলিশ সদস্য। আদালতের কার্যক্রম শুরুর পর বেলা ১২টার দিকে আসামি ইব্রাহিম কাঠগড়া থেকে পালিয়ে যান।

পরিদর্শক আবুল হাসেম জানান, কাঠগড়ায় দুই আসামিকে একসঙ্গে একটি হাতকড়া পরানো হয়েছিল। আর ইব্রাহিমকে একাই একটি হাতকড়া পরানো হয়েছিল। পুলিশ সদস্য মাসুদ অন্য দুই আসামির দিকে নজর দিলে ইব্রাহিম হাতকড়া নিয়েই দৌড় দেন। এরপর পুলিশ তার পিঁছু নিলেও দুপুর দেড়টা পর্যন্ত তাকে ধরা যায়নি।

আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। আদালত থেকে পালানোর অপরাধে ইব্রাহিমের বিরুদ্ধে আরেকটি মামলা করা হবে। এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যর কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর