,

আইনি জটিলতায় শ্রীদেবীর লাশ ভারতে নেয়া যাচ্ছে না

news-image

বিনোদন ডেস্ক : এখনও দেশে ফেরানো যায়নি শ্রীদেবীর মৃতদেহ। আইনি জটিলতার কারণে লাশ এখনও ভারতে নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে দুবাইয়ে কর্তব্যরত ভারতীয় দূত নবদীপ সুরি জানান, দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে ছাড়পত্র পেলেই মুম্বাইয়ে যাবে শ্রীদেবীর মৃতদেহ।

নবদীপ সুরি টুইট টুইটবার্তায় লেখেন, আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। যত শিগগিরই সম্ভব শ্রীদেবীর মৃতদেহ ভারতে পাঠানোর চেষ্টা হচ্ছে। আমরা আমাদের কাজ করছি। আমার অভিজ্ঞতা বলছে, দুবাইয়ে এই ধরনের প্রক্রিয়ার জন্য ২ থেকে ৩ দিন সময় লাগে। যদিও দুবাইয়ের এক সংবাদপত্রের খবর, আজই আইনি প্রক্রিয়া শেষ হতে পারে। ফলে বিকেলের মধ্যে দুবাই থেকে শ্রীদেবীর মৃতদেহ রওনা দিতে পারে।

নবদীপ আরও বলেন, শ্রীদেবীর মৃত্যু নিয়ে মিডিয়া আলোড়ন তুলেছে। জল্পনাও তৈরি করা হচ্ছে। তবে জল্পনা কোনও সমস্যার সমাধান নয়। আমরা বিশেষজ্ঞদের ওপর সবটা ছেড়ে দিয়েছি।

গতকাল দেশে ফেরানোর কথা ছিল শ্রীদেবীর মৃতদেহ। তবে দুবাইয়ের একাধিক নিয়মকানুনের জেরে ক্রমশ দেরি হচ্ছে। আজ সকাল পর্যন্ত শ্রীদেবীর মৃতদেহ মর্গে রাখা রয়েছে। গতকালই যে ফরেন্সিক রিপোর্ট সামনে এসেছে তা থেকে জানা গেছে, পানিতে ডুবে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি