,

ছোট বোনকে মাস্ক পরিয়ে মৃত্যুর কোলে বড় বোন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতে এই একটি ছবিই যথেষ্ট। সিরিয়ায় এক ধ্বংসাত্মক রাসায়নিক গ্যাস হামলায় আহত হয় ছোট বোন। তাই তাকে কোলে নিয়ে অক্সিজেন মাস্ক পরিয়ে ধীরে ধীরে নিজেই কিনা মৃত্যুর কোলে ঢলে পড়লো বড় বোন! এই দৃশ্য দেখার পরও কী আমাদের বিশ্ব বিবেক চুপ করে থাকবে?

মাত্র ১টি ছিল অক্সিজেন মাস্ক আর প্রান ছিল ২টি। ছোট বোনের চেয়ে সে নিজেই আহত ছিল বেশী। বর্তমান সিরিয়ায় এরকম হৃদয়বিদারক ঘটনা অহরহই ঘটছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। মানবতা আজ কোথায়?

গত এক মাসে সিরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত প্রায় ৪ শত এরও অধিক, এদের মধ্যে শিশু রয়েছে প্রায় ২ শত। সিরিয়ার পূর্ব ঘৌটা থেকে যাতে লোকজন নিরাপদে বেরিয়ে যেতে পারেন, সেই সুযোগ তৈরি করতে প্রতিদিন পাঁচ ঘণ্টার জন্য মানবিক যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বানে সর্বসম্মতিতে একটি প্রস্তাব পাস হওয়ার পর রাশিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার থেকেই এ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। আর বিরতির এ সময়ে বেসামরিক নাগরিকদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে মানবাধিকার করিডরও স্থাপন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর