,

প্রীতি জিনতার দলের অধিনায়ক অশ্বিন

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত সেরকম সাফল্য পায়নি কিংস ইলেভেন পাঞ্জাব। এরই মধ্যে ১০টি আসর গড়িয়েছে। আগামী ৭ এপ্রিলগড়াবে ১১তম আসর। এবার আর ভুল করতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। তাই আসন্ন আইপিএলে সাফল্য পেতে গোটা দলেরই খোলনলচে বদলে ফেলেছে কর্তৃপক্ষ।

কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউড কুইন প্রীতি জিনতা। দলের আপাদমস্তক বদলে ফেলেছেন তিনি। ডেরায় ভিড়েয়েছেন একাধিক নতুন ক্রিকেটার। এবার অধিনায়কও পাল্টে ফেললেন বীর জারাখ্যাত অভিনেত্রী। নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেছেন রবিচন্দ্রন অশ্বিনেরওপর।

সোমবার টুইট করে এ কথা সমর্থকদের জানিয়েছে পাঞ্জাব। অধিনায়কত্বের ব্যাটন হাতে পেয়ে উচ্ছ্বসিত অশ্বিনও। দলটির অফিসিয়াল সাইটে তিনি বলেন, আমার ওপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখায় আমি সম্মানিত। আমি আমার সহ-খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করব।

এখন দেখার অশ্বিনের নেতৃত্বে আইপিএল শিরোপা শেষ পর্যন্ত ঘরে তুলতে পারে কিনা প্রীতি জিনতার দল।

এর আগের আসরে পাঞ্জাবের নেতৃত্বের ভার ছিল অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের কাঁধে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর