,

সিরিয়ায় ‘পৃথিবীর নরক‍‍’ নেমে এসেছে

news-image

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনী ও সহযোগীদের হামলার মধ্যে আটকা পড়া বেসামরিক লোকজনের জন্য পূর্ব গৌতা ‘পৃথিবীর নরক’-এ পরিণত হয়েছে। এই নরক বন্ধ করতে হবে। সোমবার তিনি এ কথা বলেন।

শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ব গৌতায় ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন হলেও সেখানে রক্তপাত থামেনি। নিরবচ্ছিন্ন বিমান হামলা চলছে। অবশ্য সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব গৌতায় ‘মানবিক কারণে যুদ্ধবিরতির’ কথা বলেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে আটকে পড়া বেসামরিক লোকজনকে সরে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যানুযায়ী, গত আট দিনে পূর্ব গৌতায় ভয়াবহ হামলায় কমপক্ষে ৫৫০ জন নিহত হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের সাত বছরের মধ্যে এই হামলার ঘটনা ধ্বংসের দিক থেকে উল্লেখযোগ্য।

ওই অঞ্চলের সরকারি স্বাস্থ্য কর্মকর্তা জহির হাজো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গত চার দিনে বিদ্রোহীদের গোলা হামলায় ৩৬ জন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে।

এই অবস্থায় জাতিসংঘ মহাসচিব গুতেরেস পূর্ব গৌতায় ৩০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয়ে কথা বলার সময় গুতেরেস পূর্ব গৌতাকে ‘পৃথিবীর নরক’ বলে অভিহিত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর