,

শেষ সাক্ষাৎকারে কেঁদেছিলেন শ্রীদেবী (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : শনিবার রাত ১১টায় দুবাইয়ের একটি হোটেলে বাথটাবে পড়ে গিয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। সোমবার সন্ধ্যার কিছু আগে ফরেনসিক রিপোর্টের এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমস।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। গুণী এই অভিনেত্রীর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। শ্রীদেবীর অকাল মৃত্যুতে কাঁদছে তার ভক্তরা।

ঠিক সেই সময়ে শ্রীদেবীর পুরনো একটি সাক্ষাৎকার সামনে চলে এসেছে। তার ‘মম’ ছবিটি মুক্তি পাবার পরের সাক্ষাৎকার এটি। যেখানে ঝর ঝর করে কাঁদতে দেখা যায় শ্রীদেবীকে।

জানা যায়, তার অনস্ক্রিন মেয়ে সেজল আলীকে খুব ‘মিস’ করছিলেন শ্রীদেবী। এমনকি তার অনস্ক্রিন স্বামীকেও নাকি ‘মিস’ করছিলেন এই অভিনেত্রী। শ্রীদেবী বলেন, পর্দার মেয়েকে ছাড়া কোনোভাবেই ভালোভাবে ওই সিনেমাটিকে দাঁড় করানো যেত না।

জানা যায়, উরি হামলা এবং সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে পাকিস্তানি অভিনেতাদের নিয়ে বেশ কিছু জায়গায় বিক্ষোভ শুরু হয়। এর ফলে মাওরা হক্কানে, মাহিরা খান, ফাওয়াদ খানের মতো অভিনেতারা পাকিস্তানে ফিরে যেতে হয়। সেই তালিকা থেকে বাদ পড়েননি সেজলও। এটিই ছিল মৃত্যুর আগে শ্রীদেবীর শেষ সাক্ষাৎকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর