,

বুধবার সকালে ঢাকা ছাড়ছেন শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : শিকারী’ ছবি দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন ঢাকাই চিত্রনায়ক শাকিব খান ও ওপারের শ্রাবন্তী। শুধু তাই নয়, মালয়েশিয়া, মধ্য প্রাচ্য, আমেরিকার বিভিন্ন রাজ্যের দর্শকদের কাছে ‘শিকারী’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

‘শিকারী’র পরিচালক জয়দীপ মুখার্জি তার পরের ছবিতে শাকিব-শ্রাবন্তীকে নিয়ে নতুন ছবি করছেন। জয়দীপ মুখার্জীর পরিচালনায় ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব-শ্রাবন্তী। ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। আর এজন্যই কলকাতার উদ্দেশে উড়াল দিতে যাচ্ছেন শাকিব খান।

জানা গেছে, আগামী বুধবার সকালের ফ্লাইটে ঢাকা ছাড়ছেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে ভাইজান এলো রে ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। ১ মার্চ থেকে ছবির শুটিং শুরু হয়ে টানা ১৫ দিন চলবে। এই সময় ভারতেই অবস্থান করবেন তিনি।

আগামী ঈদকে টার্গেট করে ‘ভাইজান এলো রে’ নির্মিত হতে যাচ্ছে। কলকাতার পাশাপাশি এই ছবির শুটিং হবে লন্ডনে। ভক্তদের জন্য আগামী ঈদে নতুন চমক আসতে যাচ্ছে বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর