,

এক দলে দুই অধিনায়ক?

news-image

স্পোর্টস ডেস্ক : দল একটা কিন্তু তার অধিনায়ক দুইজন। এটা দেখতেও যেমন বেমানান। তেমনি শুনতেও বেমানান। বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা বিরল। তবে এমনই এক ঘটনার জন্ম দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!

শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করে বিসিবি। টি-টোয়েন্টির এই দলের অফিসিয়াল অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। কিন্তু তার খেলা নিয়ে রয়েছে নানা সংশয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব যদি নাও খেলে দলের অধিনায়ক হিসেবেই থাকছে দলের সঙ্গে। ওখানটায় সাকিব না থাকলে রিয়াদই হবে ন্যাচার‍্যালি। ওখানটায় একটা ম্যাচের জন্য আরেকজনকে ক্যাপ্টেন করা, আবার সাকিব যখন ফিরবে আবার বাদ দেওয়া এটা আরও খারাপ।

দ্বিপাক্ষিক সিরিজের মতো এখনও বলা হচ্ছে সাকিব খেলতে না পারলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ। আর তাতেই স্পষ্ট একটা দলের অধিনায়ক ।

অথচ তাকেই অধিনায়ক করে দল ঘোষণা করলেন নির্বাচকরা। শুধু ত্রিদেশীয় সিরিজেই নয়। শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া দ্বিপাক্ষিক সিরিজেও একই ঘটনা ঘটিয়েছেন নির্বাচকরা। সাকিবের খেলা নিশ্চিত না হয়েও তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছিলেন জাতীয় দলেরর নির্বাচকরা। যেখানে দুই ম্যাচ সিরিজের কোনটিতেই খেলা হয়নি তার।

সাকিবের পরিবর্তে শেষ পর্যন্ত অধিনাকের দায়িত্ব পালন করেন মাহমুদউল্লাহ রিয়াদ।একই ঘটনা হতে যাচ্ছে আগামী ৮ মার্চ শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর