,

টেকনাফ সীমান্তে মিয়ানমারের ৪ সীমান্তরক্ষীকে আটকের পর হস্তান্তর

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে পড়া মিয়ানমারের ৪ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)সদস্যকে আটকের পর ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে টেকনাফের উঞ্চিপ্রাং থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়। পরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমেদ জানিয়েছেন, মিয়ানমার বর্ডার গার্ড অব পুলিশ (বিজিপি) ৪ সদস্য সোমবার দুপুরে উঞ্চিপ্রাং দিয়ে মিয়ানমারের তা চোং বিজিপি কমান্ডার লেফটেনেন্ট সোং ওয়ে’সহ ৪ মিয়ানমার সীমান্তরক্ষী সাদা পোশাকে অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়ে। এসময় টহলররত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে উঞ্চিপ্রাং ফাড়িতে নিয়ে আসেন। পরে উভয় পক্ষের মধ্যে সৌহাদ্যপূর্ণ বৈঠক শেষে আটক বিজিপি সদস্যদের হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিক জানিয়েছেন, অনধিকার প্রবেশের দায়ের বিজিবির হাতে আটক বিজিপি সদস্যদের সোমবার সন্ধ্যায় দু’দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বৈঠকের শেষে ফেরত পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর