রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিটিয়ে হত্যার আগে সেলফি!

news-image

অনলাইন ডেস্ক : চুরির অভিযোগে এনে একজনকে পেটানো হচ্ছে। আর তার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন কয়েকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। নিহতের নাম মধু। ভারতের কেরালা রাজ্যের পালাক্কাড জেলায় এ ঘটনা ঘটেছে।

নিহত মধু পালাক্কাডের বাসিন্দা। এদিকে এ ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাত বাঁধা মধুকে পেটানো হচ্ছে। পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন কয়েকজন। এসময় তাদের কেউ কেউ সেলফি তুলছেন।

পুলিশ কর্মকর্তা প্রতীশ কুমার বলছেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আহত মধুকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা হই। তবে কোনো চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ