,

অ্যাসিডিটি কমাতে চার খাবার

news-image

আপনি কি প্রায়ই এসিডিটির সমস্যায় ভোগেন? যদি তাই হয়, তবে কিছু খাবার আপনার খাদ্যতালিকায় যোগ করুন। এগুলো এসিডিটির সমস্যা কমাতে কাজে দেবে। এসিডিটি কমায় এমন কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইের স্বাস্থ্য বিভাগ।

দুধ

পাকস্থলীর এসিডিটি থেকে বুক জ্বালাপোড়া ও আলসারের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। আর এগুলো খুব কষ্টদায়ক। এসিডিটির সমস্যা কমাতে দুধ পান করতে পারেন। দুধের মধ্যে থাকা উপাদান এসিডকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে।

ভেষজ চা

পাকস্থলীর এসিডের সঙ্গে লড়াই করতে ভেষজ চা চমৎকার একটি ঘরোয়া উপাদান। বিশেষজ্ঞরা বলেন, এসিডিটি হলে ভেষজ চা হালকা ঠান্ডা করে ধীরে ধীরে পান করলে অনেকটাই আরাম পাওয়া যায়।

আদা

আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি পাকস্থলীর এসিড প্রশমনে কাজ করে। পাশাপাশি এটি হজমের সমস্যা কমায়। পরবর্তী সময়ে এসিডিটির সমস্যায় ভুগলে আদার টুকরো চিবাতে পারেন অথবা আদার চা পান করতে পারেন।

মুরগীর মাংস

সাধারণত মুরগীর মাংস এসিডির সমস্যা বাড়ায় না। তবে মুরগীর মাংস ভেজে খাবেন না বা গ্রিল করে খাবেন না। এ ছাড়া রান্নার সময় বেশি মশলা ব্যবহার করবেন না। বেশি ঝালমশলা ব্যবহারে এসিডিটির সমস্যা বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর