নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লরির ধাক্কায় বাস উল্টে নিহত আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার দুপুর আড়াইটার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।