,

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার জামিনের মেয়াদ বাড়ল

news-image

ডেস্ক রিপোর্ট : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৩ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা বিশেষ জজ আদালত ৫ এর বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন।

এই মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য থাকায় আদালতে এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে খালেদা জিয়াকে আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল। অন্যদিকে খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

উভয়পক্ষে আবেদনের শুনানি নিয়ে আদালত খালেদা জিয়ার জামিনের মেয়ার আগামী ১৩ মার্চ বাড়িয়ে দিয়ে আগামী ১৩ ও ১৪ মার্চ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন।

আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালত খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৩ মার্চ পর্যন্ত বাড়িয়ে ১৩ ও ১৪ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট এই মামলা করে দুদক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী