,

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

news-image

অনলাইন ডেস্ক : পাপুয়া নিউগিনিতে সোমবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫।

দেশটির কর্মকর্তা ও মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন হয়ে পড়ার এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশের পরগেরার প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।

তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে জিওফিজিক্যাল অবজারভেটরির ভূকম্পনবিদ ফেলিক্স তারানু জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থ থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে মাউন্ট হেগানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

তিনি জানান, এতে সেখানের বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেয়া বিভিন্ন পোস্ট থেকে জানা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর