রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি সমঝোতার পরও সিরিয়ায় হামলা

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শনিবার যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার কয়েক ঘণ্টা পরেও বিদ্রোহী অধ্যূষিত অঞ্চলে সেনা হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী ।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, দেশটির রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী পূর্ব ঘুটায় গত এক সপ্তাহে সিরিয়ার সরকারি বাহিনীর বোমা হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে শনিবার সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সম্মান জানাতে সিরিয়ার ওপর চাপ প্রয়োগ করতে রোববার রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে ফ্রান্স ও জার্মানি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তবে যুদ্ধবিরতির সমেঝাতা অনুযায়ী, ইসলামী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে পারবে সিরিয় ও রুশ সেনাবাহিনী।

শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই বিদ্রোহী অধ্যূষিত এলাকায় আক্রমণ চালায় সিরিয় সরকারি বাহিনী।

ত্রাণ সংস্থা সিরিয়ান অ্যামেরিকান মেডিক্যাল সোসাইটি বিবিসিকে জানায়, তাদের একটি হাসপাতালে আসা রোগীদের উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে যে এখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

পূর্ব ঘুটার নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সিরীয় সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে রোববার জানানো হয় সরকারি ও বিদ্রোহী বাহিনীর পক্ষ থেকে।

এরই মধ্যে ইরান জানিয়েছে, তারা ‘যুদ্ধবিরতি’র সিদ্ধান্তকে সম্মান করবে, তবে যুদ্ধবিরতির আওতার বাইরে থাকা অঞ্চলে ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখবে তারা।

প্রসঙ্গত, বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান সমর্থক ইরান ও রাশিয়া

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ