,

ব্যাংকের ঋণ মঞ্জুরিপত্র অবশ্যই বাংলায় লিখতে হবে

news-image

অনলাইন ডেস্ক : ব্যাংকের বিভিন্ন কাগজপত্র বাংলার করার জন্য গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের এমডি ও সিইওদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে ব্যাংকের ঋণ অনুমোদন (মঞ্জুরিপত্র) বাংলায় লেখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যা চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে। তবে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও প্রণয়ন করতে পারবে ব্যাংকগুলো।

সার্কুলারে বলা হয়েছে, সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদের বিধান পূর্ণাঙ্গভাবে কার্যকর করার উদ্দেশ্যে প্রণীত বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর ৩(১) নম্বর ধারায় বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস, আদালত, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত অন্য সব ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল-জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলি আবশ্যিকভাবে বাংলায় লেখার নির্দেশনা রয়েছে।

লক্ষ করা যাচ্ছে যে অধিকাংশ ব্যাংক তাদের চিঠিপত্র, ফরমের পাশাপাশি ঋণ মঞ্জুরিপত্রও ইংরেজি ভাষায় প্রণয়ন করছে। ঋণ মঞ্জুরিপত্র গ্রাহকের সঙ্গে সম্পাদিত ব্যাংকের একটি চুক্তিপত্র। চুক্তিপত্রের সব শর্ত পরিপালনে গ্রাহক আইনত অঙ্গীকারবদ্ধ বিধায় গ্রাহকের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ঋণ মঞ্জুরিপত্রের শর্তগুলো বোধগম্য হওয়া বাঞ্ছনীয়। ঋণ মঞ্জুরিপত্র বাংলা ভাষায় প্রণয়ন করা হলে সর্বজনীনভাবে গ্রাহকের জন্য সুবিধাজনক হবে এবং ব্যাংকিং কার্যক্রমেও স্বচ্ছতা বজায় থাকবে।

সংবিধানের আলোকে প্রণীত বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর উদ্দেশ্য পূরণকল্পে এবং গ্রাহকের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ঋণ মঞ্জুরিপত্র আবশ্যিকভাবে বাংলায় প্রণয়নের জন্য নির্দেশনা প্রদান করা হলো। তবে ঋণ মঞ্জুরিপত্র বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও প্রণয়ন করা যেতে পারে। এ নির্দেশনা আগামী জুলাই থেকে কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর