,

রহস্যময় বিস্ফোরণে কেঁপে উঠল ব্রিটিশ শহর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লেইসেস্টার শহরে গতকাল সন্ধ্যায় হঠাৎ রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি দোকান ও তার ওপরের অ্যাপার্টমেন্ট উড়ে গেছে। এতে ছয়জন আহত হলেও তাদের মধ্যে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর পরই সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ ছুটে যায়। পুলিশ এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরণ বলে জানিয়েছে।

এ বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। এ কারণে বিষয়টিকে রহস্যময় বিস্ফোরণ হিসেবেই ধরা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র পায়নি পুলিশ।

ঘটনাস্থলে ব্যাপক আগুন ও নিম্নমাত্রার শব্দ ছড়িয়ে পড়ে। তবে এতে ঘটনাস্থল ও আশপাশের মাটিও কেঁপে ওঠে।

এ বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলের আশপাশের ৬০টি বাড়িঘরের লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।

ঘটনাস্থলে কেউ আটকে আছে কি না, সে বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত পুলিশ ও উদ্ধারকারীরা অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে। সূত্র : ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর