,

ইসলামের দাওয়াত নিচ্ছেন শাকিব খান?

news-image

ঢাকাই চলচ্চিত্র জগতের শীর্ষ তারকা শাকিব খান সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছেন। তবে সব কিছু ছাপিয়ে এবার শাকিব খানকে ইসলামের দাওয়াতে নিতে দেখা গেল।

সম্প্রতি মুফতি উসামার সঙ্গে দেখা করে ইসলামের দাওয়াত নিয়েছেন শাকিব। এসময় শাকিব খানকে পাঞ্জাবি ও পায়জামা পরে মুফতি উসামার কথা মনযোগ দিয়ে শুনতে দেখা যায়। কিছুক্ষণ বসে তারা ধর্মীয় আলাপও করেছেন।

এ ব্যাপারে শাকিব খানের যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, মুফতি উসামার সাথে শাকিব খানের অনেক আগে থেকেই যোগাযোগ রয়েছে। ধর্মীয় যে কোনো ব্যাপারে রাজধানী ধানমন্ডির তাকওয়া মসজিদের ইমাম উসামার পরামর্শ নিতেন শাকিব। তাকে সঙ্গে নিয়ে শাকিব খান ২০১৬ সালে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, মুফতি উসামা শোবিজ ও ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে ইসলামদের দাওয়াত দিয়ে থাকেন। গত ডিসেম্বরে ক্রিকেটার সাকিব আল হাসান, শাহরিয়ার নাফিস, চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলসহ অন্য ক্রিকেটারদের সাথে ওমরাহ পালন করতে দেখা গিয়েছিলেন মুফতি উসামাকে। এবার সেই তালিকায় যোগ হলো শাকিব খানের নাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর