,

সেন্সরে প্রশংসিত ‘স্বপ্নজাল’

news-image

বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম দীর্ঘদিন পর নির্মাণ করলেন ‘স্বপ্নজাল’ শিরোনামের সিনেমা। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের ক্রেজ পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে।

সম্প্রতি সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হয়। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেন বলে নির্মাতা সূত্রে জানা যায়। গতকাল ২৫ ফেব্রুয়ারি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র প্রদান করা হয়।

পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’র শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের কাজ হয়। চলতি বছরের শুরুর দিকে শুটিং শেষ করেন পরিচালক।

পরীমনি অভিনীত সর্বশেষ ‘অন্তর জ্বালা’ শিরোনামের সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত এ্ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক জায়েদ খান। এ সিনেমায় অভিনয়ে ব্যপক প্রশংসা কুড়িয়েছেন পরীমনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর