,

শাকিব খানের ভাইজান এলোরে ছবিতে দীপা খন্দকার

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার একজন নন্দিত ও গুণী অভিনেত্রী দীপা খন্দকার। নান্দনিক অভিনয় ও শৈল্পিকগুণে প্রশংসিত হয়েছেন বহুবার। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও চরিত্র পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন প্রতিবার। অপেক্ষা করছিলেন ভালো কিছুর জন্য। এবার যেন সেই অপেক্ষার পালা শেষ হলো।

কলকাতার জয়দেব মূখার্জীর পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘ভাইজান এলো রে’তে এবার দেখা যাবে নন্দিত অভিনেত্রী দীপা খন্দকারকে। এ ছবিতে দীপার ভাইজান হচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়ক শাকিব খান।

ছবিটি প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘ছবির গল্প শুনেছি আমি। এ ছবিতে মোট তিনটি নারী চরিত্র রয়েছে, একটি আমি আর অন্য দুটি করবেন পশ্চিমবঙ্গের শ্রাবন্তী চ্যাটার্জি ও পায়েল সরকার। আমার দৃষ্টিকোণ থেকেই ছবির নামকরণ করা হয়েছে। এ রকম কিছু একটাই চেয়েছিলাম। আমি আশা করছি দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন। আর এখানে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার শান্তিলাল মুখোপাধ্যায়।’

এখন থেকেই শুটিংয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন দীপা। আগামী ৩ মার্চ ভারতে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতে দীপা খন্দকারের স্বামী অভিনেতা শাহেদ আলীও থাকছেন বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর