,

দিনাজপুরে দুই পা বিশিষ্ট বাছুর!

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে দুই পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে।শনিবার সকালে শতগ্রাম ইউনিয়নের গরফতু গ্রামের ফেরিওয়ালা মো. জামাল উদ্দিনের বাড়িতে এই বাছুরটি জন্ম নিয়েছে।

এদিকে বাছুরটি এক নজর দেখতে শত শত উৎসুক জনতা মো. জামাল উদ্দিনের বাড়িতে ভিড় জমাচ্ছে।

মো. জামাল উদ্দিন জানায়, শনিবার সকালে তার গোয়ালঘরে গাভী একটি বাছুরের জন্ম দেয়। এ সময় তারা দেখেন বাছুরটির পেছনের দুটি পা থাকলেও সামনের দুপা নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা বাছুরটি দেখার জন্য ভিড় জমাচ্ছে।

এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. ইজার আলী ঘটনা নিশ্চিত করে জানান, বাছুরটি বর্তমানে সুস্থ আছে। এলাকার মানুষ একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমাচ্ছে।

বীরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, বাছুরটি বর্তমানে সুস্থ্য আছে। তবে কতক্ষণ সুস্থ থাকবে তা বলা খুবই কঠিন। গাভীর জিনগত সমস্যার কারণে এ ধরণের বাছুরের জন্ম নিতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর