,

‘আমি শ্রীদেবীকে ঘৃণা করি’

news-image

বিনোদন ডেস্ক : ‘শ্রীদেবীকে মেরে ফেলার জন্য আমি ভগবানকে ঘৃণা করি এভাবে চলে যাওয়ার জন্য আমি শ্রীদেবীকে ঘৃণা করি। তিনিও শেষপর্যন্ত একজন সাধারণ মানুষ মাত্র, আমাকে এটা বুঝিয়ে দেয়ার জন্য আমি তাকে ঘৃণা করি।‘ চলচ্চিত্রপ্রেমীরা যখন শ্রীদেবীর শোকে কাতর ঠিক ওই সময় এ বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের অন্যতম পরিচালক রাম গোপাল ভার্মা।

তবে সে মন্তব্যটি কোনো ক্ষোভে নয়, অতি আবেগের বহিঃপ্রকাশ। প্রিয় শ্রীর মৃত্যুতে শোকবিহ্বল এভাবেই ব্যক্ত করলেন নিজের মনের যন্ত্রণাকে। স্বপ্নের নায়িকার স্মৃতিচারণায় রাম গোপাল ভার্মা লিখেন, ‘মনে হচ্ছে এখনও বিছানায় শুয়ে কোনও দুঃস্বপ্ন দেখছি। কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে শ্রীদেবী আর নেই।‘

তিনি আরও লিখেছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখা তার অভ্যাস। মাঝে মাঝেই ঘুম ভেঙে যায় তার। আর ঘুম ভাঙলেই মোবাইলে মেসেজ চেক করাটা তার অভ্যাস। শনিবার রাতেও একইরকমভাবে রাতে ঘুম ভাঙার পর ফোন হাতে নিয়ে চেক করতে গিয়েই চমকে ওঠেন তিনি। হঠাৎ একটা মেসেজে শ্রীদেবীর মৃত্যু সংবাদ পান তিনি। ঘুমের ঘোরে প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কোনও দুঃস্বপ্ন বা গুজব। এমনকি তারপর আবার ঘুমিয়েও পড়েন তিনি। প্রায় একঘণ্টা বাদে ঘুম থেকে উঠে তিনি দেখেন, গুজব নয়, সত্যিই আর নেই বলিউডের ‘দেবী’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর