,

মেসি যেভাবে বোকা বানালেন সবাইকে! (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : চোখের আরাম বলে ক্রীড়াঙ্গনে একটি কথা প্রচলিত আছে। খেলে তো সবাই, কিন্তু কয়জনের খেলা দেখে হা হয়ে তাকিয়ে থাকতে হয়? সেই ‘প্রায় বিরল’ ফুটবলারদের অন্যতম আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বার্সা সুপারস্টারের খেলা দেখলে অতি বড় মেসি বিদ্বেষীও হা হয়ে থাকবেন। শনিবার রাতে জিরোনার বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচে ফ্রি কিকে গোল করে নজর কাড়লেন এই মহাতারকা।

গোলের বিবরণ দেওয়ার আগে বলে নেওয়া ভালো, বার্সেলোনার হয়ে মেসির এমন গোল এই প্রথম। এর আগে জাতীয় দলের জার্সিতে ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ‘ফ্রি-কিক আন্ডার দ্য ওয়াল’ থেকে গোল করেছিলেন তিনি। সেই উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেস বার্সেলোনার জার্সিতে গতরাতে হ্যাটট্রিক করে বসলেন। আর জোড়া গোল করা মেসির এই ফ্রি কিকটাই চলে এসেছে সমর্থকদের আলোচনায়।

ম্যাচের ৩৬ তম মিনিটে জিরোনার ডি বক্সের বাইরে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। বার্সেলোনা তখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে। একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ ও মেসি। ফ্রি কিক যেহেতু একটা পাওয়া গেছে, মেসিকেই সুযোগটা দিলেন অধিনায়ক। জিরোনার ফুটবলারদের মানবদেয়াল ভেদ করে চোখের পলকে বল জালে জড়ালেন আর্জেন্টাইন জাদুকর!

সাধারণত গোলপোস্টের সামনে মানবদেয়াল হয়ে দাঁড়ানো প্রতিপক্ষ ফুটবলারদের মাথার ওপর দিয়েই সাধারণত বল জালে পাঠানোর চেষ্টা করেন সবাই। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, মেসি বলটা জালে জড়িয়েছেন নিচ দিয়ে! কিন্তু তার ভঙ্গিমায় এটাও বোঝা যাচ্ছিল যে, বল উড়তে যাচ্ছে। জিরোনার ফুটবলাররাও লাফ দিয়েছিলেন। কিন্তু মেসি সবাইকে বোকা বানিয়ে মাটি কামড়ে বল পাঠিয়ে দিলেন জিরোনার জালে! অপূর্ব দক্ষতা আর বুদ্ধিমত্তায় নিজের কাজ ঠিকই উদ্ধার করে নিলেন! এই না হলে ফুটবল জাদুকর!

দেখুন সেই গোলের ভিডিও:

https://youtu.be/hWXBNpOmaTo

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর