,

পাকিস্তানি অভিনেত্রীর জীবনে ‘মা’ হয়ে এসেছিলেন শ্রীদেবী

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানের লাহোরের বাসিন্দা সজল আলি৷ তিনি পাকিস্তান টেলিভিশনে বিশেষ পরিচিত মুখ৷ পাশাপাশি ভিন্নধর্মী ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী৷ পাকিস্তানে তার প্রথম ছবি জিন্দেগী কিতনি হাসিন হ্যায়৷ আর বলিউডে তার যাত্রা শুরু শ্রীদেবীর সঙ্গে অভিনয় করে৷

‘মম‘ ছবিতে শ্রীদেবীর পাশাপাশি অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলি৷ একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া সজল আলি জানান, তিনি সত্যিই মায়ের ভূমিকা নিয়েছিলেন৷ আসলে মম ছবিতে সজলের অভিনয় ছিল বলিউডের সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে৷ সেই মুহূর্তগুলি চির অমলিন বলেই জানিয়েছেন পাক অভিনেত্রী৷

তিনি বলেন, ছবিতে আমি শ্রীদেবীর মেয়ের চরিত্রে ছিলাম৷ আমার প্রথম ছবিতে এত বড় মাপের এক অভিনেত্রীর সঙ্গে কাজ করা সত্যিই ঘাবড়ে গিয়েছিলাম৷ কিন্তু তিনি হাসি দিয়ে সব চিন্তা দূর করেছিলেন৷ একজন মা যেমন তার মেয়ের জন্য চিন্তা করেন ছবির বাইরেও শ্রীদেবীও তেমন ভাবতেন আমাকে নিয়ে৷

কয়েকটি মুহূর্ত শ্যুটিং হতেই শ্রীদেবী নিজে এসে আমার কাছে খুঁটিনাটি সব জেনেছিলেন৷ সাহস দিয়েছিল৷ তারিফ করেছিলেন৷ আমার ভয় কেটে গিয়েছিল৷ সজল আলি আরও জানিয়েছেন, ছবির দুনিয়াতে শ্রীদেবী একজন সুন্দরী নায়িকা ছিলেন৷ কিন্তু বাস্তব জীবনেও তিনি সুন্দর মনের মানুষ৷

মম ছবি নিয়ে চর্চা কম হয়নি৷ এই সিনেমায় শ্রীদেবীর ভূমিকা তীব্র সাড়া ফেলে দেয়৷ পাশাপাশি পাক অভিনেত্রী সজল আলিও প্রশংসা পান৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর