,

বিয়ের দুই দিন আগে হবু বরকে পুড়িয়ে হত্যা করল তরুণী

news-image

অনলাইন ডেস্ক : মা–বাবা পছন্দ করেছিলেন যাকে তাকে বিয়ে করতে রাজি ছিলেন না তরুণী। প্রেম ছিল অন্য এক যুবকের সাথে। এদিকে বিয়ের দিন এগিয়ে আসছে। কী করবে বুঝে উঠতে না পেরে শেষে প্রেমিকের সাথে পরামর্শ করেই বিয়ের ঠিক দু’দিন আগে হবু বরকে পুড়িয়ে হত্যা করল তরুণী।

ঘটনাটি ভারতের তেলঙ্গানার মাধরম গ্রামে। বি ইয়াকাহা নামে ২২ বছরের ওই যুবক মৃত্যুর আগে পুলিশকে জবানবন্দী দিয়ে গেছেন। পুলিশকে সে জানিয়েছে, হবু বউ অরুণা ও তার প্রেমিক দু’জনে মিলে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল।

রঘুনাথপল্লি থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অরুণার মা–বাবা পাশের গ্রাম কাঞ্চনপল্লির বাসিন্দা ইয়াকাহার সাথে বিয়ে ঠিক করেছিলেন। কিন্তু অরুণা ভালোবাসত বালাস্বামীকে। মা–বাবাকে সেকথা জানিয়েও ছিল সে। কিন্তু তারা রাজি হননি। তাদের পছন্দের ছেলেকেই বিয়ে করতে হবে বলে অরুণাকে জানিয়ে দিয়েছিল। তারপরেই প্রেমিকের সাথে মিলে এই পরিকল্পনা করে সে।

ঘটনার দিন ইয়াকাহাকে বাড়ির বাইরে একটি জায়গায় দেখা করতে বলেছিল অরুণা। তার কথা মত ইয়াকাহা সেখানে পৌঁছা মাত্রই বালাস্বামীকে তার গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রথমে অরুণা সকলকে জানিয়েছিল ইয়াকাহ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। পরে পুলিশের জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর