,

নথি হাইকোর্টে পাঠানোর প্রক্রিয়া শুরু

news-image

আদালত প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়সহ মূল নথি পাঠাতে হাইকোর্টের আদেশ নিম্ন আদালতে পৌঁছেছে। এরপরই নথি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন আদালত।

বিশেষ জজ আদালত-৫-এর বেঞ্চ সহকারী (পেশকার) মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার হাইকোর্টের নথি তলবের আদেশের কপি বিচারিক আদালতে পৌঁছায়।

মোকাররম হোসেন বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী নথি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কাজগুলো শেষ হলেই নথি হাইকোর্টে পাঠানো হবে। তবে কত দিনের মধ্যে নথি পাঠাতে পারবেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল করা হয়। হাইকোর্ট আবেদন গ্রহণ করে উচ্চ আদালতের আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতকে মূল নথি পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার অর্থদণ্ড স্থগিত রাখেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন