,

মেয়ে জানভিকে দেয়া শ্রীদেবীর উপদেশ

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রীদেবী। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে মৃত্যুবরণ করেন তিনি। এ অভিনেত্রীর অকাল প্রয়াণে স্তব্ধ বলিউড তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেত্রীর প্রতি শোক প্রকাশ করেছেন তারা।

অভিনেতা মুহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর। এদিকে বড় মেয়ে জানভি কাপুর ব্যস্ত রয়েছেন তার প্রথম বলিউড সিনেমা ধড়ক’র শুটিং নিয়ে। এ কারণেই পরিবারের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি জানভি।

চলতি বছর মুক্তির কথা রয়েছে ধড়ক সিনেমাটি। মেয়ের প্রথম সিনেমা দেখে যেতে পারলেন না শ্রীদেবী। এখন মায়ের উত্তরাধিকার হয়ে বলিউডে পথ চলতে হবে জানভিকে। বলিউড অভিষেকের ব্যাপারে এক সাক্ষাৎকারে মেয়েকে কিছু উপদেশ দিয়েছিলেন শ্রীদেবী।

তিনি বলেন, ‘একজন মা হিসেবে, অন্যান্য মায়ের মতোই, তারা যে পেশারই হোক না কেন, আপনি সঠিক কাজটাই করতে বলবেন। যেমন- কঠোর পরিশ্রম করো, তোমার শতভাগ দাও, কঠোর পরিশ্রমের মূল্য সবসময়ই পাওয়া যায়।’

মা যখন তারকা অভিনেত্রী মেয়ে অভিনয়ে আসলে তুলনা হওয়াটাই স্বাভাবিক। এ বিষয়টি অস্বীকার করেন না শ্রীদেবী। এ অভিনেত্রী বলেন, ‘আমরা এটি এড়িয়ে যেতে পারব না। তাকে অনেক চাপ সামলাতে হবে। যখন সে বলিউডে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে, তাকে এগুলো সামলাতেই হবে। সে এ ব্যাপারে প্রস্তুত আছে এবং আমিও প্রস্তুতি নিচ্ছি।

মাঝে মাঝে এটি আমাকে ভয় পাইয়ে দেয়। অনেক চিন্তা মাথায় আছে এবং মনে হয় সে কেন এটা করছে? কিন্তু তারপর আপনি যখন ভাববেন এটা তার লক্ষ্য এবং সুখ, একজন মা হিসেবে আমি তাকে অবশ্যই সহযোগিতা করব, যেমনটা আমার মা আমাকে করেছেন। আমার পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু আমি এসেছি এবং মা আমার পাশে থেকেছেন। আমার জন্য সংগ্রাম করেছে এবং আমি সুখী হয়েছি তা নিশ্চিত করেছেন। এভাবে আমিও জানভির পাশে থাকতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর