রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট শ্রেষ্ঠত্বের দণ্ড কোহলির হাতে

news-image

স্পোর্টস ডেস্ক : এমন পুরস্কার সত্যি বলতে বিরাট কোহলি ও তার দলের হাতে দারুণ মানায়। কেননা দেশের মাটি পেরিয়ে এখন বিদেশেও জয় পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। তাইতো দক্ষিণ আফ্রিকা সফরের শেষ দিনে কোহলির হাতে ঝলমলিয়ে উঠল টেস্ট চ্যাম্পিয়নশিপ স্মারক।

আইসিসি’র পক্ষ থেকে শনিবার নিউল্যান্ডস গ্রাউন্ডে ভারত অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের রাজদণ্ড। এটি আসলে বর্ষসেরা টেস্ট দলের স্বীকৃতির পুরস্কার। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আইসিসি ক্রিকেট হল অব ফেম’-এ ভূষিত ভারতের সাবেক কিংবদন্তি সুনিল গাভাস্কার ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা গ্রায়েম পোলক।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকে মৌসুম শেষ করার সুবাদে ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এই পুরস্কার আগেই নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারলেও শেষ টেস্টে জেতার সুবাদে এক নম্বর জায়গা ধরে রাখতে সক্ষম হয় কোহলি বাহিনী। আগামী ৩ এপ্রিল পর্যন্ত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকাতে পারবে না কোনো দলই।

বর্তমানে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ জিতলেও প্রোটিয়াদের রেটিং পয়েন্ট আপাতত ১১৫। আর ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ