,

৪ বছরে শুরু, ৫৪-তে শেষ

news-image

বিনোদন ডেস্ক : দু’দিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরপাক খাচ্ছিলো শ্রীদেবীর ছবি। কত হাসি খুশিই না দেখাচ্ছিল তাকে। কিন্তু শনিবার (২৪ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৫৪ বছর বয়সে দুবাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের এই অভিনেত্রী। আচমকা সবাইকে অবাক করে পরলোকে পাড়ি দিলেন ‘নাগিন’ খ্যাত এই নায়িকা।

এখন শুধু স্মৃতি হয়েই রয়ে যাবেন সকলের হৃদয়ে। তার হঠাৎ চলে যাওয়ায় বলিউড মহলে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৬৩ সালের ১৩ অগাস্ট তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। তার ডাক নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান। ১৯৬৯ সালে মাত্র ৪ বছর বয়সে তামিল ছবি ‘থুনাইভান’তে শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত এই সুপারস্টার। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন শ্রীদেবী।

১৯৬৯ সালে মালায়াম ছবি ‘পুমপাত্তা’তে অভিনয় করে সেরা শিশুশিল্পী হিসেবে কেরালার রাজ্যপুরস্কার জয় করেন। এরপর অনেক তামিল, তেলেগু, কান্নাড়া ও মালায়ালাম ছবিতে দেখা গেছে তাকে। শিশুশিল্পী হিসেবেই ১৯৭৫ সালে সুপারহিট হিন্দি ছবি ‘জুলি’র মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এক সময়ে পর্দা কাঁপানো এই নায়িকা। তখন তার বয়স ছিলো মাত্র ১৩ বছর।

শ্রীদেবী (ছবি: সংগৃহীত)১৯৭৬ সাল থেকে তামিল ছবিতে নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন শ্রীদেবী। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘মনড্রু মুদিচু’ (১৯৭৬), ‘সিগাপ্পু রোজাক্কাল’ (১৯৭৮), ‘মিনদাম কোকিলা’ (১৯৮১), ‘মুনদ্রাম পিলাই’ (১৯৮২), ‘আখেরি পরাটাম’(১৯৮৮) ও ‘কৃষ্ণানা কৃষ্ণানাম’ (১৯৯১) ছবিগুলোতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তাও পান। কমল হাসান ও রজনীকান্তের মতো কিংবদন্তি নায়কদের সঙ্গে তার জুটি দর্শকপ্রিয়তা পায়।

১৯৮১ সালে তামিল ছবি ‘মিনদাম কোকিলা’তে অভিনয় করে ফিল্মফেয়ার আসরে তামিল ছবির সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করে নেন তিনি। তেলেগু ছবির জন্যও পুরস্কার পান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর