,

আফগানিস্তানে আইএস-তালেবান হামলা: নিহত ২৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) ও তালেবানের কয়েকটি হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার রাজধানী কাবুলসহ আরো কয়েকটি স্থানে ওই হামলাগুলো চালানো হয়। নিহতদের বেশিরভাগই সেনাসদস্য। দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, শনিবার দিবাগত রাতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ-এ সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে। সেনাবাহিনীর একটি ফাঁড়িতে তালেবান জঙ্গিদের হামলায় ২২ সৈন্য নিহত হন।

তারা জানান, শনিবার রাজধানী কাবুলে অপর এক আত্মঘাতী হামলায় নিরাপত্তাবাহিনীর অন্তত তিন কর্মকর্তা নিহত হন। কাবুলের কেন্দ্রস্থলে কূটনৈতিক এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায় ওই আত্মঘাতী ব্যক্তি।

এদিকে, জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলায় দায় স্বীকার করেছে বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা।

অন্যদিকে, একইদিন দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশেও আত্মঘাতী হামলা চালানো হয়। এ হামলায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এতে শিশু ও নারীসহ বেশ কয়েকজন আহত হন। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর