,

শ্রী-হীন বলিউড, শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলেও

news-image

বিনোদন ডেস্ক : রুপালি পর্দায় আর নতুন কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না তাকে৷ তার ভুবন ভোলানো হাসি থেকে বঞ্চিত হবে লক্ষ কোটি ভক্তরা৷ ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী কাপুর৷

শনিবার রাতে দুবাইয়ে মোহিত মারওয়া নামের এক আত্মীয়ের বিয়েতে স্বপরিবারে উপস্থিত ছিলেন শ্রীদেবী৷ সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের চাঁদনী৷

তার মৃত্যুর সময় উপস্থিত ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি৷ সঞ্জয় কাপুর জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনাটি রাত ১১ থেকে ১১.৩০ মধ্যে ঘটেছে৷ শ্রীদেবীর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমেছে ক্রীড়া মহলেও৷ সোশ্যাল মিডিয়াতে ভারতীয় ক্রীড়া জগতের অনেক বড় নামই মর্মাহত হয়ে সমবেদনা জানাচ্ছেন কাপুর পরিবারকে৷

ভারতীয় টেস্ট দলের একনম্বর স্পিনার অশ্বিন শ্রীদেবীর মৃত্যুর খবরে শোকাহত হয়ে লেখেন, ‘বিশ্বাসই হচ্ছে না শ্রীদেবী আর নেই৷ ওনার আত্মীয় পরিজনরা শক্ত হোক৷’

সাবেক ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ টুইট করেন, ‘ওনার মৃত্যুর খবরে আমি স্তম্ভিত৷ পরিবারের প্রতি সমবেদনা রইল৷’

ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লী কাশ্যপ টুইটারে নিজের শোক প্রকাশ করে বলেন, ‘ওহ মাই গড! আমার প্রিয় শ্রীদেবী আর নেই৷ ওনার পরিবার এবং ফ্যানদের প্রতি সমবেদনা৷’

সূত্রঃ কলকাতা নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর