,

সুনামগঞ্জে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

news-image

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পণ্যবাহী একটি ট্রাক বেইলি সেতু ভেঙে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে ছাতকের দোয়ারাবাজারে এ ঘটনা ঘটে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, সিলেট থেকে পণ্যবাহী ট্রাকটি দোয়ারাবাজার আসছিল। রাত একটার দিকে দোয়ারাবাজার সড়কের লক্ষ্মীবাওর এলাকায় বেইলি সেতুটি ভেঙে খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী নিহত হন। নিহত দুজনের মধ্যে একজনের নাম নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম আবুল হোসেন (২৫)। তাঁর বাড়ি উপজেলার মোল্লাপাড়ায়।

ওসি আতিকুর জানান, দুর্ঘটনায় ফারুক আহমেদ (৩০) নামের এক ব্যক্তি আহত হন। তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর