রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় জোড়া ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : নিউল্যান্ডসে রুদ্ধশ্বাস সিরিজ নির্ণায়ক ম্যাচে ৭ রানে ম্যাচ নিজেদের করে নিল টিম ইন্ডিয়া৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও প্রোটিয়াদের বিধ্বস্ত করে জয় ছিনিয়ে নিল তারা৷

এর আগে সেঞ্চুরিয়নে ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়ে ইতিহাস লিখেছিলেন বিরাটরা৷ কেপ টাউনে সেই ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন রোহিত শর্মা৷ সিরিজের ফাইনাল ম্যাচটিতে শিখর ও রায়নার ব্যাটে ভর করে প্রোটিয়াদের সামনে ১৭৩ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া৷ শেষ ওভার পর্যন্ত টানটান ম্যাচে ৬ উইকেটে ১৬৫ রান তোলে প্রোটিয়ারা৷

কেপ টাউনে টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে জুনিয়ার ডালার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ক্যাপ্টেন রোহিত শর্মা৷ তবে এরপরই ওপেনার শিখর ধাওয়ান ও তিন নম্বরে ব্যাট করতে আসা সুরেশ রায়নার অনবদ্য ব্যাটে ১০ ওভারেই ৮০ রান তোলে ভারত৷ ৫ টি চার ও ১ টি ছয়ের সঙ্গে ২৭ বলে ৪৩ রান করে আউট হন রায়না৷ নীচের দিকে ব্যাট করতে আসা ধোনি , মনীশ পান্ডেরা রান না পাওয়ার কারণে ১৭২ এ শেষ হয় ভারতের ইনিংস৷

১৭৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে টি-টোয়েন্টির ধাঁচে শুরু করতে পারেনি প্রোটিয়ারা৷ ওপেনিংয়ে ব্যাট করতে আসা ফর্মে থাকা রেজা হেনড্রিক্সকে ৭ রানে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার৷ এরপর ১০ ওভার পর্যন্ত উইকেট না পড়লেও স্কোরবোর্ডে গতি আনতে ব্যর্থ থাকে যে পি ডুমিনিরা৷ ৯ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ওঠে মাত্র ৪৫ রান৷ এই স্লো রেটের জন্যই শেষ পর্যন্ত চার উইকেট হাতে থেকেও ম্যাচ হাতছাড়া হয় দক্ষিণ আফ্রিকার৷

প্রোটিয়া অধিনায়ক ডুমিনি ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন৷ তিনি যখন প্যাভিলিয়নে ফিরছেন দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬ ওভারে ১০৯ রান৷ এখান থেকে ২৪ বলে ৪৯ রানের একটি ঝোড় ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন জঙ্কার৷ কিন্তু এবারও রোহিতদের ত্রাতার ভুমিকায় অবতীর্ন হন ভুবনেশ্বর কুমার৷ শেষ ওভারে ১৯ রান বাকি থাকলেও বিধ্বংসী জঙ্কারকে আটকে দেন ভুবি৷ শেষ পর্যন্ত ১৬৫ রান শেষ করে দক্ষিণ আফ্রিকা৷

কেপ টাউনের ম্যাচটিতে ২৭ বলে ৪৪ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সুরেশ রায়না৷ টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য বোলিংয়ের জন্য প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন ভুবনেশ্বর কুমার৷

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ