,

সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসির জোড়ায় বার্সার গোল উৎসব

news-image

স্পোর্টস ডেস্ক : টানা খেলে যাওয়া মেসি ও সুয়ারেজকে দুর্বল জিরোনার বিপক্ষে বিশ্রামে পাঠানোর ইঙ্গিত দিয়েছিলেন বার্সেলোনার কোচ। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তাদের নামিয়েই প্রতিপক্ষ জিরোনার দুঃস্বপ্ন রচনা করলেন আর্নেস্টো ভালভার্ডে। অার এই ম্যাচে একসঙ্গে জ্বলে উঠলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দারুণ এক হ্যাটট্রিক করলেন উরুগুয়ের স্ট্রাইকার। আর জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের দুই গোলে প্রত্যক্ষ-পরোক্ষ অবদান রাখলেন দলের সেরা তারকা মেসি।

শনিবার রাতে কাম্প নউয়ে লা লিগার ম্যাচে নবাগত ক্লাবটিকে ৬-১ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। স্বাগতিকদের অন্য গোলটি ফিলিপে কৌতিনিয়োর।

যদিও ম্যাচের মাত্র তিন মিনিটে প্রতিপক্ষের ফুটবলার পর্তু গোল করে বার্সা শিবিরকে স্তব্ধ করে দেন। কিন্তু ম্যাচে ফিরতে সময় নেয়নি বার্সা। পাল্টা আক্রমণে সুয়ারেজ দুই মিনিট পরেই দলকে সমতায় ফেরান।

খেলার ৩০ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান মেসি। এর ছয় মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন। আর বিরতির ঠিক আগে সুয়ারেজ আরও একটি গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে এ মৌসুমে রেকর্ড ট্রান্সফারে বার্সায় যোগ দেয়া কুতিনহো আর একটি গোল করেন। আর ৭৬ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্রিক উদযাপন করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ।

লা লিগায় চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি গোল করলেন সুয়ারেজ। আর বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৪টি গোল করে দলটির ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতার মালিক হলেন তিনি। অপরদিকে এবারের লিগে সর্বোচ্চ ২২তম গোল করলেন মেসি।

লিগে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ২৪ ম্যাচে ৪৬।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর