,

দুপুর ২টায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ দিন ধার্য করে।

হাই কোর্টের এই বেঞ্চেই জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেঞ্চের কার্যতালিকায় খালেদা জিয়ার আবেদনটি রাখা হয়েছে। ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন চেয়ে তার আইনজীবীরা আবেদন করেন। ওইদিনই বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাই কোর্ট।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয়। এ ছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির সবাইকে জরিমানা করা হয়। রায়ের পর থেকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ২০ ফেব্রুয়ারি হাই কোর্টে আপিল করেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১