,

মাথায় কাচের গ্লাস ভাঙলেন প্রিয়াঙ্কা! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : সত্যি বলতে কী, নায়িকাকেও দোষ দেওয়া যায় না! যে দিন থেকে হলিউডের দুনিয়ায় পা রেখেছেন তিনি, সে দিন থেকেই দিন তো বটেই, রাতেরও বেশ কিছুটা কাটছে হাড়ভাঙা খাটুনিতে! কাজ, কাজ আর কেবলই কাজ- এই নিয়েই এখন দিন-রাত এক করে ফেলছেন প্রিয়াঙ্কা চোপড়া!

এবং সেটা তো শুধু এক রকমের কাজও আবার নয়! যদি শুটিংয়ের কথা ধরতে হয়, তা হলে ‘কোয়ান্টিকো’ ধারাবাহিক ছাড়াও রয়েছে ছবির শুটিং। ইতিমধ্যেই ‘বেওয়াচ’ ছাড়াও ‘আ কিড লাইক জেক’ এবং ‘ইজ নট ইট রোম্যান্টিক’ নামের দুটি হলিউডের ছবির শুটিং সেরে ফেলেছেন নায়িকা, সেগুলো রয়েছে মুক্তির প্রতীক্ষায়। পাশাপাশি রয়েছে গান গাওয়া, অনুষ্ঠান সঞ্চালনা, হরেক টক শো-তে হাজিরা দেওয়া, ছবি এবং ধারাবাহিকের প্রচারের জন্য এটা-সেটা করা- সব মিলিয়ে তালিকা বাড়বে বই কমবে না!

ফলে, এক দিন আর নায়িকার মন থাকতে পারল না! নিজের মতো করে সে জবাব দিল! জানিয়ে দিল, ‘নাইন টু ওয়াইন’ কাজ করা আর নেওয়া যাচ্ছে না! মনের এই দাবি ছাপ ফেলল নায়িকার মগজেও। এবং পরিণামে রেগে গিয়ে চোঁ-চোঁ করে একটা ওয়াইন গ্লাসের তলানিতে এসে ঠেকা পানীয়টি শেষ করে রাগের চোটে তা নিজেরই মাথায় আছড়ে ভাঙলেন প্রিয়াঙ্কা!

আর সেটার ভিডিও তুলে আপলোডও করে দিলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সাথে লিখে দিলেন, ‘নাইন টু ওয়াইন’ কাজ করলে এমন দশাই হয়! পাশাপাশি সতর্ক করে দিলেন ভক্তদের- তারা যেন এই বেপরোয়া কাজটি বাড়িতে করার চেষ্টা না করেন!

https://youtu.be/MMJbIOyFB9Q

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর