,

পিএসএলে স্বরূপে ফিরলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে পেশোয়ার জালমিকে এনে দিলেন দুরন্ত সূচনা।

শনিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩৯ রান করেছেন তামিম। বল খেলেছেন ২৯টি। তার ইনিংসে ২টি ছক্কা ও ২টি চারের মার ছিল।

পাকিস্তানি ওপেনার কামরান আকমলকে নিয়ে প্রথমে একটু রয়েসয়ে খেলে পেশোয়ারকে ৬৯ রানের দুরন্ত সূচনা এনে দেন তামিম। কামরান ৩২ বলে ৫৩ রান করে ফিরলে ক্যারিবীয় ব্যাটসম্যান ডোয়াইন স্মিথকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন টাইগার ব্যাটসম্যান।

পরে আন্দ্রে রাসেলের বলে শাদাব খানের হাতে ধরা পরলে থামে তামিমের ইনিংস। এর কিছুক্ষণ পরে ২১ বলে ৩০ রান করে ফিরেছেন স্মিথও।

শুরুটা ঝড়ের গতিতে হলেও শেষটা ভাল হয়নি জালমির। প্রথম ১০ ওভারে এক উইকেটে ১০০’র বেশি রান তুললেও শেষ ১০ ওভারে ব্যাটে তেমন একটা ঝড় তুলতে পারেননি তাদের ব্যাটসম্যানরা। শেষ দিকে মোহাম্মদ হাফিজ (৩০) ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান উল্লেখ করার মত রান করতে পারেননি। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থামে জালমির ইনিংস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর