,

নারীকে বেঁধে মেয়েকে গণধর্ষণ!

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক নারীকে বেঁধে রেখে তাঁর মেয়েকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই নারী এবং তাঁর মেয়েকে (২৩) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে এ ঘটনাটি ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে পুলিশ দাবি করছে, এখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি।

মা ও মেয়ের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের মিজান মিয়া ও ফজুল হক। এরই জের ধরে আজ ভোরে মিজান ও ফজুল হকসহ কয়েকজন জোর করে তরুণীর ঘরে প্রবেশ করেন। এ সময় তারা ওই মেয়ের হাত-পা বেধে ধর্ষণের চেষ্টা করছিলেন। তার চিৎকার শুনে ওই নারী মেয়েকে রক্ষায় এগিয়ে আসেন। এরপর নারীকে মারধর করে এবং হাত-পা বেধে ঘরে আটক করে রাখেন দুর্বৃত্তরা। এসময় ওই তারা ওই নারীকে বেঁধে রেখেই তাঁর মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

এ ব্যাপারে সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. দেবাশিষ দাস জানান, মেয়েটির পরিবারের দাবি ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে। মেডিকেল টিম গঠন করে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, উভয়পক্ষ একে অপরের আত্মীয়। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে ধর্ষণের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে মা-মেয়েকে মারধর করা হয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর