,

দোকলামের নিয়ন্ত্রণ নিতে মরিয়া চীন, অস্বস্তিতে ভারত

news-image

চীন-ভুটান-ভারত সীমান্তে অবস্থিত স্পর্শকাতর অঞ্চল দোকলামের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে চীন। এশিয়ার দুই বৃহৎ রাষ্ট্রের প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতায় ‘বাফার স্টেট’ ভুটানের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ভুটানকে দোকলামের ওপর থেকে দাবি ছেড়ে দিতে চীন নানারকম লোভনীয় প্রস্তাব দিচ্ছে যা ভারতের জন্য খুবই অস্বস্তিকর হিসেবে মনে করা হচ্ছে।

চীন সম্প্রতি ভুটানকে প্রস্তাব দিয়েছে দোকলামের ২৬৯ বর্গ কিলোমিটার ভূখন্ড ছেড়ে দিতে। বিনিময়ে দক্ষিণ চীনের পাসামলুং এবং জাকারলুং উপত্যকার ৪৯৫ কিলোমিটার জমি তারা থিম্পুকে ছেড়ে দিতে প্রস্তুত। প্রস্তাবটি নিয়ে এখনো চ’ড়ান্ত সিদ্ধান্ত না হলেও আলোচনা এগোচ্ছে দু’দেশের মধ্যে।

দু’টি দেশের মধ্যে কোনো চুক্তি হলে, তৃতীয় দেশের কিছু বলার থাকে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ’টিই সবথেকে বেশি অসহায়ত্তের কারন। বিষয়টি নিছক অন্য দু’টি দেশের হলেও বেইজিং যে ভূখন্ডটি দখলে আগ্রহী, সেটি শিলিগুড়ি করিডর থেকে খুবই কাছে।

কূটনৈতিক সূত্রের মতে, দোকলামের দখল নিতে বেইজিং বহু দিন ধরেই সচেষ্ট। এই ভূখন্ডের দখল পেলে ভারতের উত্তরপূর্বাঞ্চলে নজরদারি বাড়ানোই শুধু নয়, অবস্থানগত অনেক সুবিধাও আদায় করে নিতে পারবে চীন। আনন্দ বাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর