,

সোমালিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫

news-image

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে দ’ুটি গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নগরীর প্রধান অ্যাম্বুলেন্স সার্ভিস এ কথা জানায়।

প্রেসিডেন্ট প্রাসাদ ও একটি হোটেল লক্ষ্য করে চালানো শুক্রবারের এ হামলার কথা উল্লেখ করে আমিন অ্যাম্বুলেন্সের আব্দুকাদির আব্দুরহমান বলেন, আমরা অন্তত ৪৫টি লাশ দেখেছি।
পুলিশ বলছে, ভিলা সোমালিয়ার কাছে নিরাপত্তা চেকপয়েন্টে প্রথম বিস্ফোরণটি ঘটে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে একটি হোটেলে।

এদিকে অনলাইনে দেয়া এক বিবৃতিতে শাবাব জঙ্গি গ্রুপ এ হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের লক্ষ্য ছিল সরকার ও নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে মোগাদিশু অপেক্ষাকৃত শান্ত ছিল। এরমধ্যেই নতুন করে এ হামলার ঘটনা ঘটলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর