,

আফ্রিদির অবিশ্বাস্য ক্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : বয়সটা ৩৭ পেরিয়েছে, তবে মাঠের পারফরম্যান্সে এখনও ২০ বছরের তরুণ শহীদ আফ্রিদি। শুক্রবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বর্ষীয়ান এই অলরাউন্ডার যেভাবে একটি ক্যাচ ধরলেন, তা দেখে চোখ কপালে উঠেছে সবার।

দুবাইয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আর করাচি কিংসের ম্যাচের ঘটনা। ব্যাটিং করছিল কোয়েটা। ইনিংসের ১৩তম ওভারে উমর আমিনকে অবিশ্বাস্য এক ক্যাচে ফিরিয়ে দিয়েছেন আফ্রিদি, যেটি উপস্থিত দর্শকদেরও বিশ্বাস হচ্ছিল না।

মোহাম্মদ ইরফানের লেন্থ ডেলিভারিটি লং অনের উপর দিয়ে উঠিয়ে মেরেছিলেন উমর আমিন। বাঁহাতি এই ব্যাটসম্যানও নিশ্চয়ই ভেবেছিলেন বলটি ছক্কা হয়ে যাবে। এমন সময় সবাইকে চমকে দিয়ে বলটি ধরে ফেলেন আফ্রিদি।

তবে বল হাতে থাকলে বাউন্ডারিতে পা লেগে যাবে বলে ক্যাচ নিয়েই চোখের পলকে সেটি বাতাসে ভাসিয়ে দেন আফ্রিদি। এরপর বাউন্ডারির বাইরে থেকে এসে দারুণ বুদ্ধিমত্তায় ক্যাচটি তালুবন্দী করেন দ্বিতীয়বার। ম্যাচে তার দল করাচি জিতেছে, তবে জয়-পরাজয় ছাপিয়ে দিন শেষে আলোচনায় বর্ষীয়ান এই অলরাউন্ডারের ক্যাচটিই।

ক্যাচের ভিডিওটি দেখুন এখানে-

https://www.facebook.com/bdtidings/videos/1667619813299885/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর