,

যে কারণে এখনও বিয়ে করেননি সালমান

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান খান। বলিউডে এখন তার ছবি মানেই ‘হিট’, বক্স অফিসে কোটি কোটি রুপির ব্যবসা! প্রযোজকরা তাই নির্দ্বিধায় যে কোনো ছবিতে তাকে নিয়ে বাজি ধরতে রাজি।

শুধু পর্দায় নন, পর্দার বাইরেও নানা ঘটনার জন্য আলোচিত তিনি। কিন্তু তারপরও ভক্তদের কাছে সব সময় প্রিয় তিনি। বলিউডের অন্য দুই খানের তুলনায় সালমানের ভক্ত সংখ্যাও একটু বেশিই। কিন্তু ৫২’তে এসেও বিয়ের পথ মাড়াননি খান সাহেব। বলিউডের সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর তিনি।

অবশ্য একের পর এক সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতে বলিউডে বিরল নজিরই গড়েছেন বলিউডের এই সুপারস্টার। কখনও ঐশ্বরিয়া রাই বচ্চন, সংগীতা বিজলানি, কখনও ক্যাটরিনা আবার হালের সোনাক্ষি, ডেইজি, জারিন কিংবা জ্যাকুলিনকে সালমান খানের প্রেমিকার তালিকা দেখা যায়। কিন্তু কারও সঙ্গেই ঘর বাঁধেননি তিনি।

কিন্তু এখনও পর্যন্ত কেনো বিয়ে করেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে তারই খোলাসা করলেন ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকা। যেখানে তিনি বলেন, তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান মাত্র ১৮০ রুপি দিয়ে বিয়ে করেছিলেন। আর এখনকার দিনে একটি বিয়ের পেছনে লাখ লাখ বা কোটি কোটি রুপি খরচ করে ফেলে মানুষ। আর এই পরিমাণ অর্থ নাকি খরচ করার সামর্থ নেই সালমানের। তাই তিনি এখনও সিঙ্গেল।

বিয়ে না করার জন্য নির্মাতা সুরজ বরজাতিয়াকেও দায়ী করেছেন সালমান খান। তার মতে, ‘হাম আপকে হ্যায় কৌন’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবি দুটিতে বিয়ের অনুষ্ঠান বড় করে দেখানোর জন্যই নাকি এখনকার দিনে মানুষ লাখ লাখ ও কোটি কোটি রুপি খরচ করছে।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, ববি দেওলসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর