,

নয়াপল্টনে ‘আহত’ গয়েশ্বরের পুত্রবধূ হাসপাতালে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচিতে ‘আহত’ দ‌ক্ষিণ কেরাণীগঞ্জ শাখার সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট নিপুর রায় চৌধুরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কর্মসূচি পালনকালে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আহত হন নিপুর রায়। বিএনপির দাবি, পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে সেখানে অবস্থানরত নিপুর রায় আহত হন। তখন তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় কর্মসূচি আহ্বান করা হলেও সকাল ৯টা থেকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় জমায়েত হতে থাকেন।

বিনা অনুমতিতে রাস্তা দখল করে কর্মসূচি পালনের করতে চাইলে পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ছোড়ে। এরপর নেতাকর্মীরা কার্যালয়ের ফটকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

এসময় কার্যালয়ের ভেতরেও কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে দাবি বিএনপির। দলটির নেতারা দাবি করেন, কর্মসূচি পণ্ডকালে ডিবি পুলিশ সদস্যরা বিএনপির অর্ধ-শতাধিক নেতাকর্মীকে আটক করেছেন। আহত হয়েছেন নিপুর রায় ছাড়াও ১৫-২০ জন।

আটক নেতাকর্মীদের মধ্যে দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য রাশেদা বেগম ও নেওয়াজ হালিমার নাম জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াপল্টন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী