,

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ রাতে মাঠে নামবে ভারত ও দঃ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্টে স্বাগতিকদের একচেটিয়া জয় আর ওয়ানডেতে সফরকারীদের একচেটিয়া জয়। এরপর শুরু হয় তিন ম্যাচের টি-২০ সিরিজ। যার প্রথম ম্যাচটা জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে জয়ের হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। দুই দলের শেষ টি-২০ ম্যাচটা তাই অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় দুই দলের টেস্ট সিরিজটা স্বাগতিকরা জিতেছে ২-১ ব্যবধানে। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত নিজেদের করে নিয়েছে ৫-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। এই সিরিজ কে জিতবে- ভারত না দক্ষিণ আফ্রিকা?

জবাব মিলবে শনিবার রাতে। কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণী ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায়।

ওয়ানডেতে জয়ের গতিটা প্রথম টি-টোয়েন্টিতেও টেনে আনে ভারত। আগে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ৩৯ বলে ৭২ রানের ঝড়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তোলে বিরাট কোহলির দল। পরে ভুবনেশ্বর কুমারের ৫ উইকেট শিকারে স্বাগতিকরা থামে ৯ উইকেটে ১৭৫ রানে।

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায় হেনরিখ ক্লাসেন ও জেপি ডুমিনির দারুণ ব্যাটিংয়ে। ক্লাসেনের ৩০ বলে ৬৯ ও ডুমিনির ৪০ বলে অপরাজিত ৬৪ রানের দুটি ঝোড়ো ইনিংসে ভারতের করা ১৮৮ রান প্রোটিয়ারা পেরিয়ে যায় ৬ উইকেট আর ৮ বল হাতে রেখেই ।

কেপটাউনের নিউল্যান্ডসে টেস্ট দিয়ে শুরু হয়েছিল ভারতের প্রায় দুই মাসের দীর্ঘ সফর। ম্যাচটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তবে এই মাঠে ওয়ানডে ম্যাচটা জিতেছিল ভারত। এবার টি-টোয়েন্টি ম্যাচটা কে জিতবে? জবাবের অপেক্ষায় থাকুন!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর